
বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ আগামী ৩-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। দশম আসরের এই মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সোমবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াব পরিচালক মো. আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, বিটিটিএফ-২০২২ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড প্রদর্শন করে মেলায় ফ্রি প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশ টিকিটের বিপরীতে রয়েছে র্যাফেল ড্র। তিনদিনের বাৎসরিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়ার ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়নই হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
তিনি বলেন, তিনদিনের এই মেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি ও বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, এমিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেকে অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন, করোনার কারণে এ বছর বিদেশিদের অংশগ্রহণ সীমিত পর্যায়ে থাকবে। তবু নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), ইস্টার্ন হিমালয়া ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইটোয়া), অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটরস (এবিটিও) এবং ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টস তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমরা আশা করছি, আরও কিছু দেশের ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্টরা অংশগ্রহণ করবে।
তিনি জানান, এই মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া আরও উপস্থিত থাকার কথা আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ. এইচ. এম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এই বছর মূল মেলার সাথে সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিবি সেশন, সেমিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ইত্যাদি। মেলায় মোট ১২৭টি স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির মেম্বার মো. রাফেউজ্জামান টোয়াবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সিবলুল আজম কোরাইসী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালম আজাদ প্রমুখ।
- ১যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ২ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৩গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৪চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৫রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৬শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৭কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৮মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৯ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ১০ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত