প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০ ৬:৪৪ পিএম , আপডেট: নভেম্বর ১৭, ২০২০ ৬:৪৬ পিএম

কয়েকটি মিউচ্যুয়াল ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে দুই সদস্যের তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

বিএসইসি সূত্র মতে, কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. নান্নু ভূইয়া। কমিটি পাঁচটি মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে তদন্ত করবে। ফান্ডগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত কয়েক ধরে কিছু মিউচ্যুয়াল ফান্ডের অস্বাভাবিকভাবে দর বাড়ছে। বিষয়টি কমিশনের নজরে পড়েছে। ফলে এর কারণ অনুসন্ধান করতে দুই সদস্যের তদন্ত কমিটি করেছে কমিশন।

শেয়ার

পাঠকের মতামত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...

মার্জিন বিধিমালা ২০২৫ সংশোধনের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন প্রস্তাব (খসড়া) অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে ...