শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৬ ২:৫৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীম খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মে) কোম্পানীর পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানীর পরিচালক  এম আনিস উদ্ দৌলা, মিস সাঞ্চিয়া চৌধুরী,  মুনিজে মঞ্জুর, সিলভানা সিকদার,  মুনসুরা রহমতউল্লাহ, শাহানা রহমত উল্লাহ,  অনিকা চৌধুরী,  এম এ মাজেদ,  পারভীন আক্তার,  রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান, শেখ মোহাম্মদ সলীম উল্ল্যাহ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানী সচিব  ইমরান হাসান সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন ।

২০২৫ সালে কোম্পানী প্রিমিয়াম আয় করেছে ৩৮৭.৬২ কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ৪৪.৬৫ কোটি টাকা ।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ২৫% নগদ ও ৫% বোনাস শেয়ার সহ অন্যান্য সকল আলোচ্য সূচি অনুমোদন করা হয় । কোম্পানীর সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন ।

সভার সভাপতি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডারবৃন্দকে তাদের সর্বাত্বক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান । তিনি কোম্পানীর সার্বিক সাফল্যের জন্য কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন ।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...

মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ...