
১২৪ রানের মধ্যে ইংল্যান্ডের ৪ টপ অর্ডার সাজঘরে, পাকিস্তানি বোলারদের মুখে চওড়া হাসি ফুটেছিল। সেই হাসি মিলিয়ে যেতে সময় নেয়নি।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসটা ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছেন জ্যাক ক্রলি। সঙ্গে জস বাটলারও সেঞ্চুরির অপেক্ষায়। এই যুগলের নির্দয় ব্যাটিংয়ে সাউদাম্পটনে তৃতীয় টেস্টের প্রথম দিনই দিশাহারা পাকিস্তান।
ক্রলি-বাটলার পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন আছেন ২০৫ রানে। প্রথম দিন শেষে ৯০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান। ক্রলি ১৭১ আর বাটলার অপরাজিত ৮৭ রানে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পরে যখন খেলা শুরু হয়, টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড।
সেখান থেকে ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় জ্যাক ক্রলির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এগিয়ে নিচ্ছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
অথচ ১২ রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ররি বার্নসকে (৬) তৃতীয় স্লিপে শান মাসুদের ক্যাচ বানান শাহীন শাহ আফ্রিদি। এরপর জ্যাক ক্রলির সঙ্গে ডম সিবলির ৬১ রানের জুটিটি ভাঙেন ইয়াসির শাহ। পাকিস্তানি লেগস্পিনারের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন ২২ রান করা সিবলি।
দারুণ খেলে যাচ্ছিলেন জো রুট। কিন্তু নাসিম শাহর দুর্দান্ত এক ডেলিভারির জবাব ছিল না। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানও ক্যাচটি নিয়েছেন দারুণভাবে, ইংলিশ দলপতি ফেরেন ২৯ করে। এরপর অলি পোপকে ৩ রানেই বোল্ড করে ইংলিশদের আরও চাপে ফেলে দেন ইয়াসির শাহ। সেখান থেকে ক্রলি-বাটলারের জুটি।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত