
পাট না কিনেও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে আমিন জুট মিলের বকশীগঞ্জ ক্রয় কেন্দ্রে। কাগজ-কলমে পাট কেনার কথা উল্লেখ করে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন আমিন জুট মিলের তত্কালীন উপমহাব্যবস্থাপক আ. রাজ্জাক। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ২০১২-১৩ অর্থবছরের জন্য করা অডিট অধিদপ্তরের প্রতিবেদন নিয়ে গতকাল বৈঠক করে সরকারি হিসাব কমিটি।
কমিটি এ টাকা আদায়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলেছে। অডিট অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেয়া হলেও টাকা আদায়ে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। অর্থ আত্মসাতের সে ঘটনায় আ. রাজ্জাককে বরখাস্ত করা হয়। পরে তিনি উচ্চ আদালতে রিট করলেও ২০১৬ সালে তা খারিজ হয়ে যায়।
বিজেএমসি বলেছে, নথিতে বেশি ক্রয় দেখানো হলেও বাস্তবে টাকা আত্মসাৎ হয়নি। বিজেএমসির ওই বক্তব্য গ্রহণ করেনি অডিট অধিদপ্তর। বৈঠক শেষে কমিটির সদস্য মুস্তফা লুত্ফুল্লাহ সাংবাদিকদের বলেন, কমিটি বেশকিছু অডিট আপত্তি নিয়ে বৈঠকে আলোচনা করেছে। আমরা কয়েকটি অটিড আপত্তি নিয়ে তদন্ত করতে বলেছি। কয়েকটি আপত্তির বিষয়ে দ্রুত টাকা আদায়ের সুপারিশ করেছি।
কমিটির বৈঠকে অডিট অধিদপ্তরের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার করিম জুট মিলে অনুমোদিত সীমা অপেক্ষা পাটের ওজন ও মানজনিক ক্ষতি বেশি হওয়ায় ৪৮ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ টাকা দ্রুত আদায়ের ব্যবস্থা করতে তদন্ত কমিটি গঠন করতে বলেছে সংসদীয় কমিটি।
হাফিজ জুট মিলের গুদামে সমাপনী মজুদের বিভিন্ন কোয়ালিটির ৪৫৬ মেট্রিক টন পাট ঘাটতি হওয়ায় সরকারি অর্থের ৩ কোটি ৬৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। ওই জুট মিলের সমাপনী ঘাটতির কারণে ক্ষতির টাকা তিন মাসের মধ্যে আদায় করতে বলেছে কমিটি।
কার্যপত্র থেকে জানা গেছে, খুলনার স্টার জুট মিলে পাট কেনায় ক্ষতি ও ঘাটতির হার মাত্রাতিরিক্ত হওয়ায় ৮০ লাখ টাকা ক্ষতির অডিট আপত্তির ভিত্তিতে হিসাব কমিটি দ্রুত এ অর্থ আদায় করতে বলেছে।
বৈঠকে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের আওতাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানির ২০১১-১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত ৬৬ লাখ ৮৪ হাজার টাকার আপত্তি নিয়ে আলোচনা করা হয়। ওই টাকার মধ্যে ১২ লাখ দুই মাসের মধ্যে জমা দেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সালমান এফ রহমান, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুত্ফুল্লাহ্ ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।
- ১বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে!
- ২ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৩চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৪চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ৭দর পতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ৮লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৯মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ১০বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৬ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৭কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত