
আরামবাগ ক্রীড়া সংঘকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার অভিযোগে ২ বছরের জন্য প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ক্লাবটির ৪ জন কর্মকর্তাকে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ১৬ দেশি-বিদেশি ফুটবলার ও কর্মকর্তাদের। একই সঙ্গে দলটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নেয়।
আজীবন নিষিদ্ধরা হলেন:
ক্লাবের কর্মকর্তা সাবেক সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এম স্পোর্টস এর স্বত্বাধিকারী মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ট্রেনার ভারতের মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে ক্লাবের সাবেক ফিজিও ভারতের সঞ্চয় বোস, প্লেয়ার এজেন্ট ভারতের আজিজুল শেখকে ফুটবল থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্লাবের খেলোয়াড় আপেল মাহমুদকে নিষিদ্ধ করা হয়েছে ৫ বছরের জন্য।
৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে:
খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মো. রকি, জাহিদ হোসেন, রাহাদ মিয়া, সৈকত, শামীম রেজা, অস্ট্রেলিয়ান স্মিথকে।
এছাড়া ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে:
ফুটবলার ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা ও নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফারকে।
পেশাদার ফুটবলের বিভিন্ন স্তরে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। দেশের গণমাধ্যম এ নিয়ে সরব থাকলেও বাফুফেকে সেভাবে নড়েচড়ে বসতে কখনও দেখা যায়নি। নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েই তারা শেষ করত তাদের দায়িত্ব। এবার যদিও শীর্ষ পর্যায়ের একটি ক্লাবের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এএফসির। আরামবাগের তিনটি ম্যাচ নিয়ে তারা প্রশ্ন তোলার পর তদন্তে নামে বাফুফে।
ম্যাচগুলো ছিল আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। সবকটিতেই বড় ব্যবধানে হেরেছিল আরামবাগ।
তথ্য মতে, আরামবাগ ক্রীড়া সংঘের অনৈতিক কার্যকলাপের প্রমাণ পেয়েছিলো এশিয়ান ফুটবল কনফেডারেশনও। এএফসির নির্দেশনা পেয়েই বাফুফে ক্লাবটির বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু করে।
এরপর নানা তথ্য-উপাত্ত এবং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের মোবাইল কথোপকথনের ফরেনসিক প্রতিবেদনে স্পট ফিকিংয়ের প্রমাণ পায় বাফুফের পাতানো খেলা সনাক্তকরণ কমিটি।
- ১দর পতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ২লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে
- ৫সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৬কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৭কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে: এমপি মুফতি আমির হামজা
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৬২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৭ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৮কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য





পাঠকের মতামত