জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:১৮ এএম

বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) আর নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে পাথরঘাটার সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিনয় ভূষণ ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত লক্ষী কর্মকারের সন্তান। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন। জাতীয় দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি হিসেবে দীর্ঘ সময় পাথরঘাটার মাটি ও মানুষের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরে তিনি একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। পাশাপাশি একজন সফল ও সৎ স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও এলাকায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল।

এদিকে বিনয় ভূষণের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পাথরঘাটার স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা এদিন দোকানপাট বন্ধ রেখে শোক পালন করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরলোকগত বিনয় ভূষণের আত্মার চিরশান্তি কামনা করেছেন স্থানীয় সাংবাদিক মহল ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...