নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬ ১:৩৫ পিএম , আপডেট: জুন ১১, ২০২৬ ১:৩৫ পিএম

দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট পেশ করতে আজ জাতীয় সংসদে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।

এবারের বাজেটে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি ও সংস্কার প্রস্তাব রয়েছে। সংক্ষেপে সেগুলো হলো—

পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ
বাজেটের অগ্রাধিকারগুলোর মধ্যে আর্থিক খাতের স্থিতিশীলতার পাশাপাশি পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে।

ব্যাংক ও পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার
সরকার একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়তে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর
বর্তমান ঋণভিত্তিক অর্থনীতি থেকে সরে এসে ইনভেস্টমেন্ট অ্যান্ড এফডিআই ভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঋণনির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তরের কথাও বলা হয়েছে।

বন্ড মার্কেট উন্নয়ন
দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য—বন্ড মার্কেট উন্নয়ন,বিকল্প অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক ইত্যাদি বিনিয়োগ উপকরণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মিউনিসিপ্যাল বন্ড চালুর পরিকল্পনা

স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নের অর্থায়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়নের কথা বলা হয়েছে।

পুঁজিবাজার ধ্বংসের অভিযোগ ও পুনরুদ্ধারের ইঙ্গিত

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময় লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম ও ভুল নীতির কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...