প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ ১০:৫৬ পিএম , আপডেট: আগস্ট ২৮, ২০২৪ ১০:৫৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজারে কারসাজির অভিযোগ উঠেছে। এর বাহিরে আরও পাঁচটি অভিযোগ এনে তা তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। আজ বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সাকিব আল হাসান পুঁজিবাজারে কারসাজি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছে।

এর আগে ঢাকার আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে। বর্তমানে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন।

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...