
বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই টাকার বড় অংশ ব্যয় করা হবে নতুন মেশিনারি, ভবন নির্মাণ ও আংশিক ঋণ পরিশোধে।
বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে আজ শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রোড শো’র আয়োজন করে কোম্পানিটি। এতে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। তাদের সামনে কোম্পানির আর্থিকচিত্র, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি বিষয় তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ সহ শীর্ষ কর্মকর্তারা।
রোড শোতে কোম্পানির চেয়ারম্যান খালেদা আক্তার খান, পরিচালক মেহরীন আহমেদ, কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণ, কোম্পানী সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইপিওর রেড হেয়ারিং প্রসপেক্টাস থেকে জানা যায়, টেকনো ড্রাগস লিমিটেড লিমিটেড ২০০৯ সালে নিবন্ধিত হয়। তবে কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে পরের বছর ২০১০ সালের ১ জুলাই। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৯৪ কোটি ১৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি ১৯ কোটি ৫৫ লাখ টাকা নিট মুনাফা করেছে।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ২ টাকা ৮ পয়সা। এসময় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭৪ পয়সা।
তিনি বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ঘাবড়ানোর কোন কারণ নেই। আমরা অনেক পরিশ্রম করি। আপনারা সাথে থাকলে অনেকদূর এগিয়ে যাবে টেকনো ড্রাগস।
অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেন, দীর্ঘদিন পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব চলছে। অনেকে ধারণা করছিলো আইপিওর কারণে বাজারে এই অস্থিরতা। তবে বাজার ভালো হওয়ার পেছনে আইপিওর কোন প্রভাব নেই বলে মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, বাজারের সমস্যা সমাধানে অনেক নীতি গ্রহণ করা হয়েছে। এরপরও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি নি। বাজার পুরোটা মনস্তাত্ত্বিকভাবে চলে। পুঁজিবাজার ও আইপিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে নতুন বিনিয়োগকারী টানতে আইপিও দরকার আছে।
- ১নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ৩অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ৪সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৬হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ৭মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ৮তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৪৭ জন গ্রেফতার
- ৯দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ১০যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৫চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ





পাঠকের মতামত