প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৪ ৪:৩৭ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:০৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

এদিন বিকেল তিনটায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হয়। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

ডেপুটি স্পিকার নির্বাচনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সমর্থন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য মকবুল হোসেন।

ডেপুটি স্পিকার হিসেবে শুধু শামসুল হক টুকুর নাম প্রস্তাব আসে। আর কোনো নাম না থাকার পরেও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ আগস্ট শামসুল হক টুকু প্রথম জাতীয় সংসদের স্পিকার হন। সে সময় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...