
ভোলার “তজুমদ্দিণে খোশনদী দাখিল মাদ্রাসার ভবনের সামনে মহিষের খোঁয়াড় দুর্গন্ধে অতিষ্ট শিক্ষার্থীরা’ এমন একটি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ওই মহিষের খোঁয়াড় অপসারণ করছেন তজুমদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক উপস্থিত থেকে মহিষের খোঁয়াড় অপসারণ করেন। স্থানীয় সূত্র জানায়, মহিষের মালিক মো. নুরুল হক খোঁয়াড় সরানোর ব্যাপারে কাল ক্ষেপন করার কারণে পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় তা অপসারণ করে দেন।
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক এ বিষয়ে বলেন, মাদ্রাসার ভবনের সামনে মহিষের খোঁয়াড় সত্যিই লেখাপড়ার সুন্দর পরিবেশ নষ্ট করে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদ্রাসা ভবনের সামনে থেকে মহিষের খোঁয়াড়টি উচ্ছেদ করি। এ বিষয়ে পত্র-পত্রিকায় নিউজ হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ে থেকে একাডেমিক সুপারভাইভার মো. রাসেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান।
উল্লেখ্য, তজুমদ্দিন খোশনদী দাখিল মাদ্রাসা ভবনের সামনে ৮ শতাংশ জমির মালিক মো. নুরুল হক। সেই জমিতে তিনি গড়ে তুলছেন ৮-১০ মহিষের খোঁয়াড়। এসব মহিষের মল-মুত্র ও আবর্জনা পচা দুর্গন্ধ ছড়ায় চারিদিকে। স্থানীয় মানুষও এসব দূভোর্গের শিকার। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন অবস্থার কারণে এ বছর মাদ্রাসায় নতুন শিক্ষার্থী তেমন একটা ভর্তি হয় নাই। এবং অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।
এ ঘটনায় গত কয়েকদিন বিভিন্ন অনলাইন, আঞ্চলিক ও জাতীয় দৈনিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত