প্রকাশিত: মে ২৬, ২০২২ ৪:৪৯ পিএম

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিকে উপজীব্য করে রংপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে নাটক অভিশপ্ত আগস্ট। বুধবার রাতে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির ৭৩তম প্রদর্শনী মঞ্চায়ন করা হয়। রংপুরে প্রথমবারের মতো পুলিশ সদস্য অভিনীত অভিশপ্ত আগস্ট নাটকটি দর্শকদের মন কেড়েছে।

পুলিশ সদস্যদের অভিনয়ে এই হত্যাকান্ডের দৃশ্যায়নে অতিথিসহ দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। নাটক শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হন। গুরুত্বপূর্ণ ঘটনাকে মঞ্চের মাধ্যমে দর্শকদের সামনে নিয়ে আসায় অতিথিবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নাটকে অংশগ্রহণকারী শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। নাটক শেষে আলোচনা পর্বে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামীম আহম্মেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমপ্র্রমুখ।

উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পৌরসভার মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা। নাটক শুরুর আগেই বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মী, রাজনৈতিক, ক্রীড়া ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সংস্কৃতিনুরাগী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে পুলিশের সদস্যরা অভিনয় করেছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তথ্য, সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনায় ও নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত হয়েছে অভিশপ্ত আগস্ট।

শেয়ার

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের সহযোগিতা ...

বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার ...

গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন ...

প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস ...

ভারতের হাইকমিশনারকে হুমায়ুন কবির শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ...