অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
বাবার মৃত্যুর পর রাতে এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ...

পূবালী ব্যাংক পিএলসি এবং নভোএয়ার-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কাযালয়ের কার্ড বিজনেস ডিভিশনে এটি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং নভোএয়ার-এর মার্কেটিং ও সেলস ডিরেক্টর সোহেল মজিদ উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংক পিএলসি’র জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় সকল পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ এবং সেলস কাউন্টার থেকে বিশেষভাবে ২০% ছাড় এবং অন্যান্য পূবালী কার্ডধারীরা ১০% ছাড় উপভোগ করতে পারবেন।
বিএইচ

পাঠকের মতামত