
পোশাকশ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ১২টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. ফারুক হাসান। পাশাপাশি বিজিএমইএ শ্রমিকদের জন্য চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ হাসপাতালও পরিচালনা করছে বলে জানান তিনি।
রোববার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) সহযোগিতায় এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ কর্মশালার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশ্রমিকদের যথাযথ স্বাস্থ্যসুরক্ষার জন্য সরকার এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে বিজিএমইএ। পোশাকশিল্পে কর্মরত ল্যাকটেটিং নারী শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রকল্প বাস্তবায়ন করছে বিজিএমইএ। নবজাতক সন্তানদের লালন-পালনের জন্য ল্যাকটেটিং নারী শ্রমিকদের বিশেষ যত্ন, অধিক পুষ্টি এবং উচ্চতর ক্যালোরির প্রয়োজন হয়।
সুস্বাস্থ্য নিশ্চিতে ব্যক্তি এবং কারখানা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শ্রমিকদের দুর্বল খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা বলেন বিজিএমইএ সভাপতি।
- ১মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ২জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৩দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৪হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৫বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৬অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৭বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৮পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৯শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১০রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত