প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১ ৩:০৪ পিএম

পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিজিএমইএর সঙ্গে কাজ করবে ডিজিটাল হেলথকেয়ার। এ লক্ষ্যে পোশাক খাতের ১ লাখ শ্রমিককে প্রথম পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ করে দিতে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বৃহস্পতিবার গুলশানের বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিইও আশরাফুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। ১ লাখ সুবিধাভোগী দিয়ে প্রকল্পটি শুরু হলেও এরপর দেশের সকল পোশাক কর্মীদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এবং ডিজিটাল হেলথকেয়ারের পক্ষ থেকে ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ফিরোজ আহমেদ খান, প্রজেক্টস অ্যান্ড লয়্যালটি, পার্টনারশিপের হেড অব বিটুবি মোহাম্মদ মোবাইদুর রহমান, হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের হাসিব বিন আকবর, বিটুবি লিড ম্যানেজার পারভেজ আহমেদ, প্রজেক্টস অ্যান্ড পার্টনারশিপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তানজিদা ইসলাম এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ মাইশা বিনতে সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই চুক্তির প্রাথমিক উদ্দেশ্য হলো; পোশাক শ্রমিকদের ডিজিটাল হেলথকেয়ারের বিশেষ পণ্য ‘আরএমজি স্টার’এ নিবন্ধন করানো এবং এই স্বাস্থ্যসেবার আওতায় ক্রমান্বয়ে সকল পোশাক শ্রমিকদেরকে আনা। এর আওতায় শ্রমিকরা মোবাইল সক্ষম ডিজিটাল স্বাস্থ্যসেবা পরিষেবা এবং সাধারণ পারিবারিক স্বাস্থ্য পরামর্শ এবং টেলিমেডিসিনসহ আর্থিক সহায়তা প্যাকেজ পাওয়ার সুযোগ লাভ করবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...