প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ ৩:১৯ পিএম

বাংলাদেশের পোশাক শ্রমিকরা টিকা পেতে অর্থ অনুদান দিয়েছে বিখ্যাত জার্মান ব্র্যান্ড কিক্। বিজিএমইএ’র মাধ্যমে এ অনুদান দেওয়া হয়। অনুদানের অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আজ (মঙ্গলবার) বিজিএমইএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘদিনের অংশীদার হিসেবে কিক্ তার সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এই অনুদান দিয়েছে। কিক বাংলাদেশ থেকে পোশাক কেনা ছাড়াও বহু বছর ধরে দেশের সামাজিক প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত আছে এবং তারা বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের মতো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।

কিক-এর সিইও প্যাট্রিক যাহন বলেন, আমাদের বহু বছরের ঘনিষ্ঠ সহযোগিতার ফল হিসেবে আমরা দেশটিতে, বিশেষ করে এদেশের পোশাক শিল্পে করোনা মহামারির প্রভাব নিয়ে অত্যন্ত সচেতন রয়েছি। এ শিল্পে কর্মীরা আবদ্ধ স্থানে (ইনডোর) কাজ করে, যেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আমি মনে করি, করোনাভাইরাস মোকাবিলায় টিকা সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এ অনুদান দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে ভালো পন্থায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জার্মান ব্র্যান্ডের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অবদান রাখছে। করোনা মহামারির প্রভাবে এ খাতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ক্ষতি এখনও সামলে উঠতে পারে নাই। এদেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য সব শ্রমিক ও কর্মচারীদের টিকা পাওয়া অত্যন্ত জরুরি। জার্মান কোম্পানি কিক্’কে এই অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এ অনুদান বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের টিকাদানে সহায়ক ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি।

এর আগে বিজিএমইএ পোশাক শ্রমিকদের অর্থনীতির সম্মুখসারির যোদ্ধা বিবেচনায় তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচিতে আনার জন্য সরকারকে অনুরোধ করেন। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার চলতি বছরের জুলাইয়ে পোশাক শ্রমিকদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করে, যা এখনও চলমান আছে। কোভিড-১৯ মহামারি চলাকালীন দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য পোশাক শ্রমিকরা কাজ করছে, এ বিবেচনায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে পোশাক শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচিতে আনার জন্য বিজিএমইএ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...