প্রকাশিত: জুন ২২, ২০২১ ১১:৪০ এএম

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে কোপার গ্রুপপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। অভিষিক্ত ফুটবলার আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে জয়টি পেয়েছে তারা।

একইসঙ্গে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হলো মেসিদের। এ জয়ের সুবাদে দুই বছর পর টানা দুই ম্যাচে ক্লিনশিট তথা নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হলো আর্জেন্টিনা দল। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এছাড়া এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইলেন আর্জেন্টিনা। সর্বশেষ ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এরপর থেকে খেলা ১৬ ম্যাচে ৯ জয়ের পাশাপাশি ড্র হয়েছে বাকি ৭ ম্যাচ।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...