প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০ ১১:৫৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের আবেদন আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেয়ারহোল্ডাররা ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে রাইট শেয়ার পেতে আবেদন করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৭ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

বিএসইসির অনুমোদনের ফলে প্রগতি লাইফ ১:১ অনুপাতে এক কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

অর্থাৎ বিনিয়োগকারীরা একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন। এজন্য পাঁচ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

‘বীমা আইন, ২০১০’ এর শর্ত পূরণের লক্ষ্যে প্রগতি লাইফ মূলধন বৃদ্ধি করার জন্য এই রাইটস শেয়ার ইস্যু করছে।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...