
ইংলিশ ক্লাব চেলসির ইতিহাসে নিজের জন্য বিশেষ একটি জায়গাই যেন তৈরি করে ফেললেন তরুণ কাই হাভার্জ। কেননা প্রায় নয় মাসের ব্যবধানে তার দুইটি গোলেই যে দুইটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শিরোপা জিতলো ব্লুজরা।
শনিবার রাতে ক্লাব ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ম্যাচের একদম শেষ দিকে গিয়ে জয়সূচক গোলটি করেছেন হাভার্জ।
এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরেও চেলসিকে শিরোপা এনে দেওয়া গোলটি করেছিলেন এ জার্মান তরুণ মিডফিল্ডার। তার দুই গোলেই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো চেলসি।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলেছে চেলসি। তবু নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ পকেটে পুরতে পারেনি তারা।
যে কারণে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেই ত্রিশ মিনিটের মধ্যে মাত্র তিন মিনিট বাকি থাকতে কাই হাভার্জের সেই গোলে নিশ্চিত হয় ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা এবং সঙ্গে সঙ্গে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে পুরো চেলসি শিবির।
ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের সময় চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। সেমিফাইনালেও জয়সূচক গোলটি ছিল তার।
কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি চেলসি। ম্যাচের ৬৪ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে থিয়াগো সিলভার হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ পেয়ে দলকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা।
এরপর ৯০ মিনিটের মধ্যে আর গোলের দেখা মেলেনি। তার ফল নিষ্পত্তির জন্য নেওয়া হয় আরও ত্রিশ মিনিট। সেটিও এগিয়ে যাচ্ছিল নিষ্ফলাভাবে। মনে হচ্ছিল, টাইব্রেকারের দিকেই হয়তো এগুবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি।
ঠিক তখনই ১১৭ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন পালমেইরাস ডিফেন্ডার লুয়ান গার্সিয়া। এবারও ভিএআর দেখে বাজানো হয় পেনাল্টির বাঁশি। চাপের মুখে দারুণ স্পটকিকে দলের শিরোপা নিশ্চিত করা গোলটি করেন হাভার্জ।
- ১ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ২সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৩সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৪সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৫ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৬ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৭বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ৮হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৯গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ১০চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত