
২০১৬ সালে ঘরের মাঠে হওয়া অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সেই সাফল্য ধরে রাখার মিশন এবার টোকিও অলিম্পিকেও দুর্দান্ত শুরু করেছে সেলেসাওরা।
নিসান স্টেডিয়ামে গত আসরের সিলভার মেডেলজয়ী জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাচের মাত্র ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচটিতে নিজেদের সেরা একাদশ নিয়েই নেমেছে ব্রাজিল। রক্ষণভাগে রয়েছেন অভিজ্ঞ দানি আলভেস, মাঝমাঠে ডগলাস লুইজ আর আক্রমণভাগে আছে জাতীয় দলের তারকা রিচার্লিসন।
ম্যাচে লিড পেতে একদমই সময় লাগেনি ব্রাজিলের। মাত্র ৭ মিনিটের সময়ই প্রথম গোলটি করেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এ ফরোয়ার্ড।
শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। যার সুফল মেলে ১৫ মিনিট পরই। এবার গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন রিচার্লিসন।
হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। ম্যাচের ৩০ মিনিটের সময় ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
প্রথমার্ধে বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। তবে অতিরিক্ত যোগ করা সময়ে হালিপূরণের সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ম্যাথিউজ কুনহা।
দানি আলভেসের ক্রসে হেড করেছিলেন কুনহা। সেটি ডি-বক্সের মধ্যে বেনজামিন হেনরিকসের হাতে লাগে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নেন কুনহা। তবে সেটি ঠেকিয়ে দেন জার্মানির গোলরক্ষক ফ্লোরিয়ান মুলার। ফলে তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে ব্রাজিলকে।
ব্রাজিল এবং জার্মানি খেলছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল হচ্ছে আইভরি কোস্ট এবং সৌদি আরব।
ব্রাজিলের শুরুর একাদশ: সান্তোস, দানি আলভেস, নিনো, ডিয়েগো কার্লোস, গুইলেরমে আরানা, ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেস, ক্লাউদিনহো, অ্যান্টনলি, ম্যাথিউজ কুনহা ও রিচার্লিসন।
কোচ: আন্দ্রে জার্ডিন
জার্মানির শুরুর একাদশ: মুলার, হেনরিকস, পিপার, উদোখাই, রাউউম, মায়ের, আর্নল্ড, আমিরি, স্টাচ, রিখটার ও ক্রুস।
কোচ: স্টেফান কুন্তজ
- ১আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ২গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ৩ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৪জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৫ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৬আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৮চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৯জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১০বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত