
সফররত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আধিপত্য করলেও টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে স্বাগতিক দল। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় তারা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে করেছে ১৪২ রান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
বাংলাদেশ পাওয়ার প্লেতেই খেই হারায়। ১৮ রানে সাজঘরে ফেরেন টপের ৪ ব্যাটার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। পঞ্চম উইকেটে জাকের আলী ও তাওহীদ হৃদয় ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামলেছেন। জাকের আলীর আউটে জুটি ভাঙলে আবার ধস নামে ইনিংসে। এক ওভারেই ফেরেন ৩ ব্যাটার। তার পরও প্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন হৃদয়। তুলে নেন ফিফটি। ৭৪ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেটে শরিফুলকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তাতে পরাজয়ের ব্যবধান কমে মাত্র। ১২২ রানে শরিফুলের আউটের পর তাওহীদ শট খেলে ব্যবধান আরও কমাতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৫০ বলে হৃদয় ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন।
বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ ছিলেন মূল হন্তারক। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। ২৩ রানে ৩টি নেন ব্যারি ম্যাকার্থি। ২০ রানে দুটি নেন মার্ক অ্যাডায়ার।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করেও বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে তারা। ৪৫ বলে ৬৯* রানের বিস্ফোরক ইনিংসে বড় স্কোরের মঞ্চ গড়েছেন হ্যারি টেক্টর।
টস হারলেও ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে আয়ারল্যান্ড। প্রথম ওভারে দুই বাউন্ডারি মেরে ইনিংসের গতি নির্ধারণ করেন পল স্টার্লিং। তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে টিম টেক্টর চারটি বাউন্ডারি মেরে আরও চাপ বাড়ান। শেষ পর্যন্ত ৪০ রানের ওপেনিং জুটিতে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তুলে নেন স্টার্লিংয়ের উইকেট।
তবু পাওয়ারপ্লেতে এক উইকেটে আয়ারল্যান্ড পায় ৪৮ রান। এরপর ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টর রিশাদ হোসেনের ঘূর্ণিতে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে ফেরেন। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পফার তার পর গড়ে তোলেন ৪৪ রানের জুটি। দলকে দেড়শর কাছে নেওয়া এই জুটি ভাঙে ক্যাম্পফার আউট হলে। কিন্তু হ্যারি টেক্টর-ই ছিলেন পুরো ইনিংসের মূল চালিকাশক্তি। ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে তুলে নেন নিজের সপ্তম টি–টোয়েন্টি আন্তর্জাতিক ফিফটি। শেষ ওভারে তার ঝড়ো ব্যাটিংয়েই আসে আরও ১৭ রান! তার সঙ্গে ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন ডকরেল।
বাংলাদেশের হয়ে ৪১ রানে দুটি উইকেট নেন তানজিম হাসান। ৩৪ রানে একটি নিয়েছেন রিশাদ হোসেন, ৪২ রানে একটি নেন শরিফুল ইসলামও।
প্রথম টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ২০ ওভারে ১৪২/৯ (হৃদয় ৮৩*, মোস্তাফিজ ২*; তানজিদ ২, লিটন ১, পারভেজ ১, সাইফ ৬, জাকের ২০, তানজিম ৫, রিশাদ ০, নাসুম ০, শরিফুল ১২)
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (ডকরেল ১২*, হ্যারি ৬৯*; স্টার্লিং ২১, টিম ৩২, টাকার ১৮, ক্যাম্ফার ২৪)
এনজে
- ১হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ২পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৩কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৪জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৫রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৬মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৭পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত