
চট্টগ্রামে ভয়ংকর এক জনপদ হয়ে উঠেছে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি জঙ্গল সলিমপুর এলাকা। নব্বই দশকের শুরু থেকে সেখানে সরকারি তিন হাজার ১শ একর খাস জায়গায় গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসত বাড়ি ৷
প্লট ও দখল বাণিজ্য করতে সেখানে সক্রিয় আছে ইয়াসিন ও মশিউর রহমান নামে দুজনের পৃথক বাহিনী। গত দেড় বছরে সেখানে দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হয়েছন অন্তত ৫জন। জঙ্গল সলিমপুর ঢুকলেই হামলা শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল থাকায় দুই দশকের বেশি সময় ধরে পাহাড় কেটে গড়ে ওঠা এ এলাকাটি কার্যত একটি অপরাধের দুর্গে পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহল, প্রশাসনের একশ্রেণীর অসাধু কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের উদাসীনতা ও পরোক্ষ আশ্রয়ে এখানে রাষ্ট্রীয় আইনের চেয়ে অপরাধী চক্রের নির্দেশই বেশি কার্যকর হয়ে উঠেছে।
এ সংকট নিরসনে একাধিক সমন্বিত পরিকল্পনা অজানা কারণে বাস্তবায়ন না হওয়ায় সরকারি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন জনপদে পরিণত হয়েছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর।
জানা গেছে, বিগত চার দশক ধরে সরকারি পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট–বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে ইয়াসিন ও মশিউরসহ আরও কয়েকজন৷ তাদের বাহিনীর সদস্যরা ওই এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকেন।
চট্টগ্রামে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১শ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরীর ভেতরেই। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কয়েক দশক ধরে এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা ঘটে চলছে। সম্প্রতি এলাকায় দখল-নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে একজন নিহত হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক।
জানা গেছে, জঙ্গল সলিমপুরে এলাকাটিতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন।
২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদসহ অন্তত ২০ জন আহত হন।
এ সময় প্রশাসনের কর্মকর্তাদের ওপর ককটেল, ইটপাটকেলও নিক্ষেপ করেন ওই এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোড়ে। এর আগের বছর ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছিল। একই বছরের ২ আগস্ট অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বাধা দেওয়া হয় জেলা প্রশাসনের লোকজনকে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে যায় প্রশাসন। সেই সময় আলীনগরের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে।
২০২৫ সালের ৩০ আগস্ট সেনাবাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় একটি দেশীয় অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। ওই সময় বিপুল দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সলিমপুরের নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী গ্রুপগুলোর শীর্ষস্থানীয় নেতারা অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে গেছে, যা প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রেও বড় বাধা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ড ভূমি অফিস সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড সদর থেকে জঙ্গল সলিমপুরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তরে ভাটিয়ারী ইউনিয়ন, দক্ষিণে চট্টগ্রাম সিটি করপোরেশন, পূর্বে হাটহাজারী উপজেলা ও পশ্চিমে বঙ্গোপসাগর (সন্দ্বীপ চ্যানেল)। দক্ষিণে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন সীমানার পার্শ্ববর্তী হওয়ায় পাহাড়ি খাসজমিতে দশকের পর দশক ধরে উপকূলীয় এলাকার উদ্বাস্তু মানুষের বসতিকে কেন্দ্র করে একটি বৃহৎ ভূমি বাণিজ্য জঙ্গল সলিমপুরকে প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে অপ্রতিরোধ্য অঞ্চলে পরিণত করেছে।
আশপাশের বাসিন্দারা বলছেন, অস্ত্র ও মাদক কারবার, পাহাড় কাটার সিন্ডিকেট এবং সশস্ত্র গোষ্ঠীর প্রভাব এতটাই গভীরে পৌঁছেছে যে পুলিশ, র্যাব কিংবা জেলা প্রশাসন কেউই সেখানে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছে না।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জঙ্গল সলিমপুরের ছিন্নমুল ও আলিনগর মিলিয়ে আনুমানিক ৭শ-৮শ একর সরকারি জায়গা বেদখল রয়েছে। ওখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারে না। সলিমপুরের প্রবেশমুখ থেকেই দখলকারীদের অনেক ইনফর্মার রয়েছে। ওখানকার যোগাযোগ ব্যবস্থাও নাজুক, ফলে দ্রুত প্রশাসনিক তৎপরতা পরিচালনাও সম্ভব হয় না।’
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রাসেল বলেন, ‘জঙ্গল সলিমপুরে নিয়মিত সীতাকুণ্ড থানা অভিযান পরিচালনা করে। কিন্তু সোমবারের ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। এরই মধ্যে র্যাবের মহাপরিচালক সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুর বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনা ও বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এ এলাকার অপরাধ দমন, দায়ীদের গ্রেফতারসহ প্রশাসনিক আধিপত্য পুনরুদ্ধারে শিগগিরই একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে।’
এদিকে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ র্যাব-৭-এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, ‘জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ও তাদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র্যাব প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। আমরা যেকোনো মূল্যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব।’
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত