প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:৫৪ পিএম

সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এই নতুন দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সূদীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের উর্ধ্বতন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

সাজ্জাদ হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস এবং ফিজিক্স-এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স-এ স্নাতক সম্পন্ন করেন।

তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ গ্রহণ করেছেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...