প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:১৭ এএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান। তিনি একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

গত বছরের ১২ সেপ্টেম্বর আবু নূর মো. শামসুজ্জামানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...