প্রকাশিত: জানুয়ারী ৭, ২০২৪ ২:৫৪ পিএম

ফরিদপুরের সদর ৩ আসনে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আসনটিতে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে।

সরকারি ইয়াসিন কলেজে ও সরকারি রাজেন্দ্র কলেজ সহ সকল ভোট কেন্দ্রে ভোটারা ভোট দেওয়ার জন‍্য উপস্থিত হয়।

তবে শীতের কারনে ভোটার সংখ্যার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন‍্য ফরিদপুরে ১৬ প্লাটুন বিজিবি ২ ব‍্যাটালিয়ান সেনা সদস‍্য, ৪ জন বিজ্ঞ জজ, ১৪ জন জুডিশিয়াল জজ ও ৩৪ জন নির্বাহী ম‍্যাজিষ্ট্রে মোতায়েন করা হয়েছে।

এবার ফরিদপুর ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৭৬৭ জন। নারী ভোটার ২ লাখ ১ হাজার ৫৩০ জন ও হিজরা ভোটার ৩ জন।

ফরিদপুর ১ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ফরিদপুর ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৫৬৭ জন। ফরিদপুর ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৭৬৭ জন। নারী ভোটার ২ লাখ ১ হাজার ৫৩০ জন ও হিজরা ভোটার ৩ জন। ফরিদপুর ৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ জন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...