
ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে কর্মরত উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো মোঃকামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফরিদপুর জেলা হবে আধুনিক ও স্মার্ট এবং শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় তিনি আরো বলেন, পৃথিবীর ১০০টি সেরা ভাষনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষন অন্যতম সেরা ভাষন। আগামী ১০ বছর পর হয়তো আমরা আর মুক্তিযোদ্ধাদের না ও দেখতে পারি।
মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অনুভুতি ব্যক্ত করে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান ও সুধির কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ আসলাম মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,জেলা পরিষদ সদস্য আকরামুল করিম আকরাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ।
মতবিনিময় সভা চলা কালীন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাবকে মাঞ্চে আহবান ও বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তার অনুসারীদের নিয়ে সভা স্থল ত্যাগ করেন। অপর দিকে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুভুতি ব্যক্ত করার সুযোগ পান নাই । এতে তাদের মধ্যে ক্ষভের সৃষ্ঠি হয়। মতবিনিময় পরবর্তী উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের ৮০ জন্য কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত