
ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের স্থগিত ম্যাচটি নিয়ে আনুষ্ঠানিক রায় জানিয়েছে ফিফা। ম্যাচটি বাতিল না করে পুনরায় খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে আর্জেন্টিনার চার ফুটবলারকে নিষিদ্ধ এবং দুই দেশের অ্যাসোসিয়েশনকে করা হয়েছে অর্থ জরিমানা।
তবে ফিফার এই দায়ে সন্তুষ্ট নয় ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই ফুটবল অ্যাসোসিয়েশনই ভিন্ন ভিন্ন বিবৃতিতে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে। পাশাপাশি ফিফার দায়ের বিরুদ্ধে আপিএলের ঘোষণাও দিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দেশ।
সোমবার রাতে প্রকাশিত রায়ে প্রথমত নিরাপত্তা ও নির্দেশনা বিঘ্নের দায়ে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অন্যদিকে যথাযথ কারণ না দেখিয়েই খেলোয়াড় মাঠে নামিয়ে দেওয়া আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন গুনছে ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা।
এই শাস্তির সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত করার অপরাধে দুই দলকেই সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে। সবশেষ আর্জেন্টিনার সেই চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত সেপ্টেম্বরের সেই ম্যাচকে ঘিরে দেওয়া রায়টি পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করা হয়েছে। নিজেদের খেলোয়াড়দের পক্ষে লড়বো আমরা এবং পুরো ঘটনার সুষ্ঠু বিচার আদায় করবো।
এই বিবৃতির আগেই টুইটারে এএফএ প্রধান ক্লাউদিও তাপিয়া লিখেছেন, এএফএ সভাপতি হিসেবে আমি প্রতিজ্ঞা করছি ফিফার এই রায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যা কিছু প্রয়োজন আমি করবো। আর্জেন্টিনা জাতীয় দল সবসময় আমাদের প্রথম অগ্রাধিকার।
এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও এক বিবৃতির মাধ্যমে ফিফার রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এরই মধ্যে এটি পুনরায় বিবেচনার অনুরোধ করার কথা জানিয়েছে। পাশাপাশি সামনে প্রয়োজন পড়লে প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেবে তারা।
- ১জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৪চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৫রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৬মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৯দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ১০বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে





পাঠকের মতামত