
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ চলছে বিশ্বজুড়েই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে একে একে সরব হচ্ছেন মুসলিম ফুটবলাররা। এবার তাতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা ও আমাদ দিয়ালো।
গতকাল ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। ম্যাচ শেষ হওয়ার পর এক ম্যানইউ ভক্তের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন পগবা। চলমান হামলায় দেশটির পক্ষে নিজেদের অবস্থান জানাতেই ওল্ড ট্র্যাফোর্ডে পতাকা নিয়ে পুরো মাঠ ঘুরে বেড়ান ফরাসি তারকা ও আইভরি কোস্টের দিয়ালো।
অবশ্য পগবা এমন দিনটিকেই বেছে নিয়েছিলেন যেদিন মাঠে উপস্থিত ছিলেন ১০ হাজার দর্শক। করোনা বিধি শিথিল হওয়ায় ওই দিনই প্রথম মাঠে হাজির হতে পেরেছিলেন তারা।
মাঠে এভাবে প্রতিবাদ জানানোয় অনেকেই মনে করছিলেন শাস্তির মুখোমুখি হতে পারেন পগবা। কিন্তু বিধি বলছে, ম্যাচ শেষে এভাবে পতাকা প্রদর্শনে কোনও শাস্তি দেয় না এফএ।
একইভাবে কিছুদিন আগেও ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন লিস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানা। দুজনেই পতাকা উঁচিয়ে ধরেছিলেন ম্যাচের পর। ফলে তাদের ক্ষেত্রেও শাস্তির বিষয়টি খাটছে না।
- ১কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ২যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৬সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৭উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৮ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৯জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত