
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বিসিবি৷
শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা এবং দুবারের সাফজয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চা হয়েছে বেশ। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোনো এক অজানা জটিলতায় সেখানে বাড়ি করা হয়নি ঋতুপর্ণার। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা নিয়ে ঋতুপর্ণা আক্ষেপও করেছিলেন।
এবার এই ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কবে নাগাদ কাজ শুরু হবে সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
বাংলাদেশের নারী ফুটবলারদের বিভিন্ন সাফল্য এবং প্রয়োজনের সময় ক্রিকেট বোর্ডকে পাশে থাকতে দেখা গেছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবার তারা ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়াল।
এদিকে, শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় শুরু হয়ে সেটা চলেছে ৮টা পর্যন্ত। বিপিএল থেকে শুরু করে বোর্ডের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়।
বিএইচ
- ১সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৩পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৪মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
- ৭এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৮পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন
- ৯চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ১০দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত