
কাঁচা বাজারে চোখ পড়লেই দেখবেন ফুলকপির ছড়াছড়ি। ক্রুসিফেরি ফ্যামিলির এই সবজিটি যেমন সহজলভ্য তেমনি দামেও বেশ সস্তা। তাই আজ নিয়ে এসেছি ফুলকপির একটি সহজ রেসিপি। পুষ্টিকর এই সবজিটি ভাজি বা তরকারীতে তো অনেক খেয়েছেন,আজ রইলো ফুলকপি দিয়ে মুগডালের রেসিপি। এই তরকারি খেতে দারুণ। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ফুলকপি দিয়ে মুগডাল রান্নার রেসিপিটি-

উপকরণ: ফুলকপি দুই কাপ (ছোট টুকরো করে কাটা), মুগ ডাল দুই কাপ, মটরশুঁটি চার টেবিল চামচ, গাজর কুচি এক কাপ, শিম কুচি আধা কাপ, জিরা এক চা চামচ, শুকনো মরিচ দুই থেকে তিনটি, তেজপাতা দুই থেকে তিনটি, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিন। মিনিট দুয়েক মুগ ডাল টেলে নিন। এরপর তিন কাপ পরিমাণ পানিতে মুগ ডাল ৩০ মিনিট সিদ্ধ করুন। নন-স্টিক কড়াইয়ে সামান্য তেল গরম করুন। তেলে জিরা, শুকনো মরিচ এবং তেজপাতা দিন। কিছুক্ষণ ভেজে নিন। এবার এতে ফুলকপি দিয়ে দিন। এবার মটরশুঁটি বাদে গাজর, শিম দিয়ে দিন। এতে হলুদ, মরিচ গুঁড়া, চিনি এবং লবণ দিয়ে তিন মিনিট রান্না করুন। এরপর সামান্য পানি দিয়ে এতে ঢাকনা দিয়ে রান্না করুন। সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সবজি সিদ্ধ হলে মুগডাল দিয়ে দিন। সঙ্গে দিন মটরশুঁটিও। বেশি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। ডাল কিছুটা ঘন হলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ফুলকপির মুগ ডাল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত