
ফেনীতে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে হত্যাযজ্ঞের ঘটনায় নিজাম হাজারী সহ ৬৩৪ জনকে আসামি করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ফেনী মডেল থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে শুক্রবার (১৬ আগস্ট) জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জয়লস্কর গ্রামের প্রবাসী মো. শাহজাহানের ছেলে (ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী) সরোয়ার জাহান মাসুদ হত্যার ঘটনায় তার মা বিবি কুলসুম বাদী হয়ে ১৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এ হত্যাযজ্ঞে নিহত আরেক একই জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের নিহত ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের দাদা মো. জয়নাল আবেদীন ভূঁইয়া বাদী হয়ে ১০৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় পৃথক আরও একটি মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা পুলিশের ওসি মুহাম্মদ রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দায়েরকৃত সবকয়টি মামলার পুলিশী তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত,এর আগে একই ঘটনায় দায়েরকৃত পৃথক ৩টি মামলায় জেলার অন্তত ৩০ জন জনপ্রতিনিধিসহ ৯৮০ জনকে আসামি করা হয়। মামলায় ছাত্রদের উপর গুলি করার নির্দেশনা ও অস্ত্র সরবরাহের অভিযোগে জেলার সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম ওরফে রেন্সু করিম,জেলা যুবলীগ নেতা বালিগাঁও ইউনিয়নের জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।
প্রসঙ্গত,এ নিয়ে গত ( ৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে স্বৈরাচারী হাসিনা সরকারের দলীয় ক্যাডারদের হত্যাাযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত দায়েরকৃত পৃথক ৫টি হত্যা মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ১ হাজার ৬শ ২৩ জনকে আসামি করা হয়েছে।
এসকে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত