প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ ৩:২১ পিএম

ফেনী সদরের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে- কাভার্ডভ্যানচালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), পিরোজপুরের নেছারাবাদ থানার ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিনের পরিচয় মিলেছে। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি বলেন, ইউনিক সার্ভিসের যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান মহাসড়কে উল্টোপথে চট্টগ্রাম যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার

পাঠকের মতামত

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...