
ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো বার্সালোনা সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা। মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি যার মধ্যে কাতালান ক্লাবটির নতুন বোর্ডকে ভোট দিয়েছে ৫০.৪২ শতাংশ ভোটার।
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।
বার্তোমেউয়ের বিদায়ের পর গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা পিছিয়ে ৭ মার্চ নেওয়া হয়।
যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোজেপ মারিয়া বার্তোমেউ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস।
ফুটবল মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে বার্সার বোর্ড রুম পর্যন্ত ছিলো অস্থিরতা। খেলোয়ার থেকে বার্সা ভক্ত সবাই যেনো ছিলো অনিশ্চয়তায়। এমন কঠিন সময় লোপার্তর দায়িত্ব নেওয়াটা কাতালানদের জন্য কিছুটা স্বস্থির। মৌসুম শেষে মেসির ক্লাবে থাকা না থাকা অনেকটাই নির্ভর করছে এই ক্লাব প্রধানের উপর। নির্বাচনের আগেই অবশ্য লোপার্ত জানিয়েছিলেন নির্বাচিত হলেই মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসির কথা বলবেন তিনি।
সাবেক সভাপতির সময়ের অনিয়ম আর মহামারীর মধ্যে লা লিগার দলটির অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। লাপোর্তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উন্নতি।
- ১খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ২চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৩রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৪ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৫পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৬কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত