
ফের বেড়েছে চাল, চিনি, মুরগি সয়াবিন তেলসহ বেশকিছু নিত্যপণ্যের দাম। বাজারের তথ্য বলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নতুন করে চিকন চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা। খোলা সয়াবিন তেলের দাম প্রতিলিটারে বেড়েছে ৫ টাকার বেশি। একইভাবে ১ লিটার ওজনের বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ৫ টাকা। প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম বেড়েছে ৫ টাকা। চিনির দাম বেড়েছে কেজিতে ৩ টাকা।
শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, আদা, পেঁয়াজ ও রসুন ছাড়া প্রায় সব পণ্যের দাম বেড়েছে। তারা বলছেন, গত সপ্তাহে যে সরু চাল বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে, সেই চাল আজ বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে। অর্থাৎ এই সপ্তাহে নতুন করে সরু চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা।
টিসিবির হিসেব বলছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে প্রায় তিন শতাংশের মতো। আর খোলা সয়াবিন তেলের দাম এখন ১৪৫ টাকা লিটার। গত সপ্তাহে এই সয়াবিন বিক্রি হয়েছে ১৪০ টাকা লিটার। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ৫ টাকার বেশি। একইভাবে ১ লিটার ওজনের বোতলজাত সয়াবিনের দাম এখন ১৫৫ টাকা। গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম এখন ১৩২ টাকা লিটার। আগের সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা লিটার। চিনির দাম এখন ৮২ টাকা কেজি। গত সপ্তাহে প্রতি কেজি চালের দাম ছিল ৭৯ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩ টাকা।
জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বেশ কিছু দিন ধরে হতাশা ব্যক্ত করছেন নিম্ন আয়ের মানুষেরা। মানিক নগর বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা সালমান রব্বানি বলেন, বিনা কারণে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এটা আমাদের মতো সীমিত আয়ের মানুষদের জন্য অস্বস্তিকর।
- ১দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ২গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৩ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৪বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৬আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ৯মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ১০কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত