প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ ৩:৪৯ পিএম

ফ্ল‍্যাট কিনতে গিয়ে ক্রেতা যেন প্রতারিত না হয় সে বিষয়ে কাজ করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (রিহ্যাব) আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব আবাসন মেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

টিপু মুনশি বলেন, নিজের একটি বাড়ি থাকবে এটি সবার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তারা জমি-জমা সব বিক্রি করে দিয়ে ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল‍্যাট কিনে। অনেক সময় এসব ফ্ল‍্যাট করে তারা প্রতারিত হচ্ছেন। নিঃস্ব হয়ে দীর্ঘশ্বাস ছাড়ছেন। এমনটা যেন না হয় সে বিষয়ে রিহ‍্যাবের দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনে জেল খেটেছেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সব ধরনের ত‍্যাগ স্বীকার করেছেন। তবে পাকিস্তানের দালালরা তার এই দেশপ্রেমকে ভালো চোখে দেখেনি। তাকে সপরিবারে হত‍্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত‍্যার পর জয় বাংলা হয়ে গেলো জিন্দাবাদ।

টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা করে কাজ করছেন। দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। আমাদের ওপর জুলুম করা পাকিস্তান আজকে সব সেক্টরে আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। সবার জন‍্য সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ, প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ, সহ-সভাপতি সোহেল রানাসহ রিহ্যাব নেতা, আমন্ত্রিত অতিথি ও আবাসন ব্যবসায়ীরা।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...