
চলতি সালের অমর একুশে বইমেলা উপলক্ষে বইপ্রেমীদের জন্য এবারও যে কোন পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ। মেলা চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে ৫০০ বা তার বেশি টাকা বিকাশে পেমেন্ট করলেই রয়েছে আরও ৫০ টাকার কুপন, যা মেলা চলাকালে উপভোগ করতে পারবেন গ্রাহক।
বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টে পাওয়া এই ক্যাশব্যাক আরও বেশি বই কেনার সুযোগ করে দেবে পাঠকদের। অফারগুলো সম্পর্কে বিকাশের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনে এ নিয়ে ষষ্ঠবারের মতো পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে বিকাশ। শুধু তাই নয়, গত তিনটি মেলার ধারাবাহিকতায় এবারও মেলায় আসা দর্শনার্থী-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করবে বিকাশ। পাশাপাশি, বিকাশের পক্ষ থেকে দেওয়া বই যোগ করে তা সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের মধ্যে বিতরণ করবে বিকাশ। বইমেলায় বই সংগ্রহের এই কার্যক্রমের আওতায় গত তিন বছরে ৭২ হাজার ৫০০ বই বিতরণ করেছে বিকাশ।
মেলায় বিকাশের সৌজন্যে স্থাপিত বই প্রদান বুথে এসে নতুন বা পুরোনো বই দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন পাঠক-দর্শনার্থীরা। যাঁরা ঢাকার বাইরে আছেন, তাঁরা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবাকেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারবেন।
এদিকে যাঁদের বিকাশ অ্যাকাউন্ট নেই, চাইলে তাঁরাও মেলা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বিকাশের বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে বিকাশ পেমেন্ট করে বই কিনতে পারবেন। এ ছাড়া মেলার পাঠক-লেখক-ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিকাশের সৌজন্যে এবারও রয়েছে বসার ব্যবস্থা। শিশু-কিশোরদের জন্য বিকাশের সৌজন্যে আছে মজার পাপেট শো।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত