
অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদের প্রথম বই ‘মীরাক্কেল এক্সপ্রেস’। রাশেদ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
‘মীরাক্কেল এক্সপ্রেস’ বইটিতে রয়েছে লেখকের মীরাক্কেলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প, অভিজ্ঞতা। না জানা, মীরাক্কেলের বিভিন্ন খুঁটিনাটি-আদ্যোপান্ত। সাথে সংযোগ করা হয়েছে কলকাতা ও মীরাক্কেল জার্নির কিছু স্মৃতি বিজড়িত ছবিসমূহ। সবশেষ রয়েছে, পাঠকদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় বেশকিছু মজার জোকস।
বইটির লেখক আফনান আহমেদ রাশেদ ছিলেন মীরাক্কেল সিজন টেনের অন্যতম ফাইনালিস্ট। পেশাগত জীবনে স্ট্যান্ড-আপ-কমেডিয়ান, স্ক্রিপ্ট রাইটার। তরুণ এই লেখক এবং স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভাষ্যমতে দর্শকদের ভালোবাসা তাকে বিমোহিত করে বলেই হয়তো নিজেকে রেডিও, টেলিভিশন কিংবা মঞ্চে এখনও সরব রেখেছেন।
বইটির সম্পর্কে লেখকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি আমার প্রথম বই হওয়ায় একটু কৌতুহল কাজ করছে। তবে বইটি নিয়ে আমি আশাবাদী। নিজেকে নিয়ে আরো ভিন্নভাবে স্বপ্ন দেখি। কিন্তু এই বইটি আমার স্ট্যান্ড আপ কমেডি’র ক্যারিয়ারে স্মৃতি হিসেবে থাকবে।
রাশেদ বলেন, অনেকেই কৌতুহল নিয়ে জানতে চায়, মীরাক্কেলের অডিশন, গ্রুমিং, শুটিং সহ ভেতরে-বাইরের নানান গল্প। জানতে চায় কলকাতায় অবস্থানকালীন মজার মজার ঘটে যাওয়া অপ্রকাশিত ঘটনা। এসকল প্রশ্নের সাবলীল সহজ প্রকাশ “মীরাক্কেল এক্সপ্রেস” বইটিতে।
বইটি সম্পর্কে প্রকাশক নাফিজুল ইসলাম সাব্বি বলেন, যারা স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করেন কিংবা মীরাক্কেল কে পছন্দ করেন। তাদের জন্য একটি দারুন বই এবারে শিখা প্রকাশনীর ” মীরাক্কেল এক্সপ্রেস”। ভিন্নধর্মী এই বইটিতে রয়েছে “ফুল অব ইন্টারটেইনমেন্ট প্যাকেজ”। আশা করি, পাঠকদের বেশ ভালো লাগবে। আমরাও অপেক্ষায় আছি, এই বিশেষ বই পাঠকদের উপহার দিতে।
শিখা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত বইটি পাঠকদের জন্য থাকছে রকমারি অর্ডার, বই বাজার সহ বিভিন্ন অনলাইনে প্লাটফর্মের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ।
ভবিষ্যতে টেলিভিশনের পর্দায় ও বইয়ের পাতায় নিজের আরো সৃষ্টিশীল কাজ নিয়ে সক্রিয় থাকার আগ্রহের কথা জানিয়েছেন বইটির লেখক আফনান আহমেদ রাশেদ।
মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান। জি-বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শোর উপস্থাপক মীর। ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত