
বগুড়ায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার সাবগ্রাম রেলগেইট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
জেলা প্রশাসক জানান, সারাদেশের ন্যায় বগুড়াতেও খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। চালের মান ভাল। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা সুবিধা ভোগ করতে পারবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, সদর উপজেলা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।
সৈয়দ আহম্মেদ কলেজ এলাকা থেকে আসা চাল কিনতে আসা আনোয়ার হোসেন জানান, ওদিকে ৬০-৭০ টাকা কেজি দরে চাল কিনতে হয়। এখানে এসে সরকারি দর ৩০ টাকা কেজিতে চাল কিনতে পারলাম।
সবাগ্রাম এলাকার ফাতেমা বেওয়া জানান, ৩০ টাকা কেজিতে চাল কিনলাম। আগে এই টাকায় অর্ধেক চাল পেতাম। কম দাম চাল কিনতে পেরে অনেক খুশী।
এদিকে জেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, বগুড়া জেলাজুড়ে ৫২টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি করা হবে। এর মধ্যে বগুড়া শহরে ১৩টি কেন্দ্র, ক শ্রেণির পৌরসভা দুপচাঁচিয়া, সান্তাহার, শেরপুর ও নন্দীগ্রামে ৪টি করে ১৬টি কেন্দ্র এবং বাকি পৌরসভায় তিনটি করে কেন্দ্র এবং শাজাহানপুর উপজেলায় দুইটি কেন্দ্রে চাল বিক্রি করবেন ডিলাররা। প্রতিদিন ডিলাররা তাদের কেন্দ্র দুই টন করে চাল বিক্রি করবেন। এর মাধ্যমে ক্রেতারা সর্বোচ্চ পাঁচ করে চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ৩০ টাকা।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সাধারণ ক্রেতার পাশাপাশি যারা টিসিবির কার্ডধারী তারাও এ চাল কিনতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ২০ হাজার ৮০০ ক্রেতা সুবিধা পাবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ১পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ২এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৩বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৪যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৫শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৮একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ১০শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত