প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ ৪:৫১ পিএম
বগুড়ায় বিষধর সাপের কামড়ে জিয়াউল হক জিয়া(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিয়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাদমুহা হরিপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। এসব তথ্য জানিয়েছেন সদর থানার এসআই মন্তাজ আলী।
তিনি জানান, জিয়া রাত ৯টার দিকে তার বাড়ির পাশে ধানী জমিতে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে বাড়িতে এসে জানালে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রোববার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...