
পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালিদের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (১০ জানুয়ারি) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ৭২-এর ১০ জানুয়ারি স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে রমনার বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা দিলেন আদর্শ রাষ্ট্র গঠনের। দেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছরের মাথায় প্রণয়ন করলেন সংবিধান। তার অনুপ্রেরণাদায়ক উপস্থিতি জাতিকে অনুপ্রেরণা যোগালো যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের।
তিনি আরও বলেন, আজ যে আমরা সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছি তা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার ফলেই সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধুর হাত ধরে দেশের ভিত্তি রচিত হওয়ায় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করে চসিক মেয়র আরও বলেন, ধর্ম, বর্ণ, জেন্ডারের ভিন্নতার কারণে কাউকে রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছেনা। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, তবে আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে থাকি তাহলে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অচিরেই অর্জন করব ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা।
এ সময় মেয়র রেজাউলের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, হাজী নুরুল হক, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, সলিমুল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাস সুমন, আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আতাউল্লা চৌধুরী, আবদুল মান্নান, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদসহ বিভাগীয় প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সিবিএ নেতৃবৃন্দ।
- ১কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ২রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৩বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৪ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৬কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৯ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ১০ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত