
নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে নৌকা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিতরণকৃত লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে চাটখিল বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লায়ন স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী আমৃত্যু আপনাদের সেবা করতে চায়। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই। আমি আপনাদের এলাকার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন করেছে আমি চেষ্টা করছি সে উন্নয়ন গুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। এই চাটখিলে বিএনপির ক্ষমতার সময় কোন উন্নয়ন হয়নি। বর্তমানে এ এলাকার যে পরিবর্তন ও উন্নয়ন হয়েছে সে উন্নয়নের পরিপূর্ণ বাস্তবায়ন করতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আপনাদের জন্য আরো উন্নয়ন করতে পারেন।
- ১ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ২রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৩ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৬আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৭শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৮নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত