
বড় ধরনের রাজস্ব ঘাটতি নিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস (জুলাই) শেষ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঋণাত্মক ৬ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধিতে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগ মিলিয়ে ঘাটতি ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে সৃষ্ট কঠোর বিধিনিষেধের নেতিবাচক প্রভাবে এমন ঘাটতির মুখোমুখি প্রতিষ্ঠানটি।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া সাময়িক হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের ১ম মাসে (জুলাই) আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় যথাক্রমে ৪ হাজার ৭৩২ কোটি ৯ লাখ, ৪ হাজার ২৩২ কোটি ৮০ লাখ এবং ৪ হাজার ৮৬৬ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯২৫ কোটি ৪০ লাখ, ভ্যাট থেকে ৭ হাজার ৬৮০ কোটি এবং শুল্ক খাত থেকে ৭ হাজার ৪৫৬ কোটি টাকা।
জুলাই মাসের ২১ হাজার ৬১ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৩ হাজার ৮৩৩ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, একমাত্র আয়কর বিভাগে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও (১৪.৯০ শতাংশ) ভ্যাট ও শুল্ক খাতে বড় ধরনের ঘাটতিতে পড়েছে এনবিআর। ভ্যাট ও শুল্ক খাতে আদায়ের অগ্রগতি গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় ঋণাত্মক ৩৪.৬৫ ও ২.৯৭ শতাংশ প্রবৃদ্ধি। ঘাটতি যথাক্রমে তিন হাজার ৪৪৫ কোটি ২০ লাখ ও ২ হাজার ৫৮৯ কোটি ২৪ লাখ টাকা।
এর আগে ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছরও বছর শেষ করেছিল এনবিআর। আর ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত