প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:৫৫ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি পিএলসি বন্ড ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে ,এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতি পেয়েছে। বন্ড ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।

ব্যাংকটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।

অপরদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে  অনুমতি পেয়েছে। গত ১২ আগস্ট বন্ড ইস্যুর অনুমতি পায় ব্যাংকটি। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।

বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...