
বর্ষাকাল মানেই রিম ঝিম বৃষ্টি। বর্ষাকাল মানেই খাল-বিল, নদী-নালায় ঘুরে বেড়ানোর বা উপভোগ করার এক উপযুক্ত মৌসুম। কিন্তু এই মৌসুমের যেমন রয়েছে ভালো দিক, ঠিক তেমনই রয়েছে খারাপ দিকও। চারদিকে কাদা, জমা পানির দুর্গন্ধ ইত্যাদি ইত্যাদি।
আবার বর্ষাকালে আকাশ মেঘলা থাকে, রোদ দেখা যায় না, ফলে জামাকাপড় থেকে একটা বাজে দুর্গন্ধ ছাড়ে। আর এই দুর্গন্ধ এতটাই বিদঘুটে যে টেকা দায়। তাই এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কীভাবে পাওয়া যায়, রইল তারই টিপস।
(১) জামাকাপড় যখন ভেজাতে দেবেন, সেই পানিতে যদি লেবুর রস দেওয়া যায়, তাহলে কোনোরকম দুর্গন্ধ থাকবে না। এছাড়াও যদি পানি বেকিং সোডা ও ভিনিগার মেশানো যায়, তাহলে আর কোনো গন্ধ থাকবে না।
(২) অনেকেই ভিজে জামাকাপড় ঘরে পাখা চালিয়ে শুকিয়ে নেন, আর তাই আরো বেশি গন্ধ হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে একটা স্প্রের বোতলে অল্প পরিমাণে ভডকা নিন, তারপর কাচা জামাকাপড়ের উপর স্প্রে করুন। দেখবেন দুর্গন্ধ উধাও।
(৩) বর্ষাকালে ঘামে ভেজা কাপড় প্রথমে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর আবার ডিটারজেন্ট মেশানো পানিতে ভেজান। এরপর ধুয়ে নিয়ে কিছু সুগন্ধি জাতীয় তরল পদার্থ বা জীবানু নাশক তরল পদার্থে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর শুকোতে দিন।
(৪) কাপড় ধোয়ার পর ভালো করে খোলামেলা জায়গায় মেলে দিন। বৃষ্টি হচ্ছে বলে ভিজে জামাকাপড় একজায়গায় জড়ো করে রাখবেন না। ঘরের মধ্যে একটা আলাদা জায়গায় মেলে দিন। তবে এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়া বাতাস প্রবেশ করে। তারপর যখন রোদ হবে যখন, তখন রোদে দিয়ে শুকোতে দিন।
(৫) বর্ষাকালে জামাকাপড় কাচার আগে ডিটারজেন্ট নয়, সাবান পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলোকে কেচে নিন। সমস্ত ময়লা যেমন দূর হবে, তেমনই দূর হবে দুর্গন্ধ।
(৬) দুর্গন্ধ এড়াতে সুগন্ধি ধূপকাঠি ব্যবহার করতে পারেন। জামাকাপড় ঘরের মধ্যে যেখানে মেলেছেন, সেখানে যদি সুগন্ধি ধূপকাঠি জ্বেলে দেওয়া যায় তাহলে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে সুগন্ধি আসবে।
- ১আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ২শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৩নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৪বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৫সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৬বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৯মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ১০বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত