
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও তিন ভাই-বোনের পর এবার দগ্ধ শিশু সোনিয়া আক্তারও (১২) মারা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
বুধবার (২৭ মার্চ) ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।
এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট থেকে ঢাকা আনা হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এ বি এম মিজানুর রহমান সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি তিন সদস্য বিশিষ্ট পৃথক কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকার ভাঙ্গারপাড় গ্রামে ঝড়-বৃষ্টিতে উচ্চ ভোল্টেজের ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে বসতঘরের চালের ওপর পড়ে ঘর বিদ্যুতায়িত হয় এবং আগুন লেগে যায়।
এ সময় ঘরের ভেতরে থাকা বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান, তার স্ত্রী শিরিন বেগম, মেয়ে সামিয়া, সাবিনা ও ছেলে সায়েমের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সে বেঁচে ছিল। এখন সোনিয়াও না ফেরার দেশে চলে গেল।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত