
বাজারে এখন প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আমরা সবাই কম বেশি বাঁধাকপি ভাজি করে খেয়ে থাকি। কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর খেতে বেশ মজার। গরম ভাত কিংবা রুটি, নান দিয়ে খেতে খুব মজা লাগে। আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। রান্না করতে তেমন ঝামেলা ও নেই বললেই চলে। খুব সহজেই রান্না করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক বাঁধা কপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি-
উপকরণ: মাংস এক কেজি। বাঁধাকপি সিদ্ধ দুই থেকে তিন কাপ। টক দই দুই থেকে তিন টেবিল চামচ। পেঁয়াজ বাটা চার টেবিল চামচ। আদা বাটা এক টেবিল চামচ। রসুন বাটা এক টেবিল চামচ। গরম মশলার গুঁড়া এক চা চামচ। আস্ত এলাচি দুই থেকে তিন টুকরা। দারুচিনি দুই টুকরা। তেজপাতা দুই থেকে তিনটি। হলুদ গুঁড়া এক থেকে দুই চা চামচ। মরিচ গুঁড়া এক থেকে দুই চা চামচ। জিরা গুঁড়া এক চা চামচ। কাঁচা মরিচ চার থেকে পাঁচটি। লবণ স্বাদ মতো। তেল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। বাঁধাকপি কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার মাংসের সঙ্গে সব মশলা একসঙ্গে মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন। এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত