
কোভ্যাক্স থেকে করোনা সংকট মোকাবিলায় মে মাসেই ৬ কোটি ৮০ লাখ টিকা পাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার (১২ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
একই সঙ্গে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট দেশ উৎপাদন) প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে জানানো হয়। তবে চলমান টিকা প্রয়োগ কার্যক্রম যদি অব্যাহত থাকে, কঠোর লকডাউন কার্যকর হয় এবং দ্রুত বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ায় তাহলেই এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন।
মার্সি টেম্বন বলেন, টিকা প্রাপ্তি নিয়ে বৈশ্বিকভাবে অনিশ্চয়তা রয়েছে। তবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে খুব শিগগিরই টিকা পাবে। বাংলাদেশ সরকারের টিকা কিনতে অর্থের কোনো সমস্যা নেই। বিশ্বব্যাংকও ৫০ কোটি ডলার দিতে যাচ্ছে যা দিয়ে দেশের তিন ভাগ মানুষের জন্য টিকা কেনা যাবে। এছাড়া বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স’র সঙ্গে বিশ্বব্যাংকও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি রপ্তানি, রেমিট্যান্স প্রবাহ ও চলমান টিকাদান কর্মসূচির কারণেই হচ্ছে। কোভিড-১৯ এর কারণে তৈরি অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির গতি ভালো।
বার্নার্ড হ্যাভেন বলেন, করোনার কারণে বৈশ্বিক মন্দা তৈরি করেছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে কাঠামোগত সংস্কার জরুরি। যাতে চলমান সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারি।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত