
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আইসিসি। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সাংবাদিকরা আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদনই বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক যেতে পারবেন না বিশ্বকাপ কাভার করতে।
সোমবার এক ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়েছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে প্রায় একশর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ৪ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি— ২০ দিনের আলোচনায় বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা উদ্বেগকে খুব একটা গুরুত্ব দেয়নি আইসিসি। গত শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয়েছে স্কটল্যান্ডকে।
বিশ্বকাপে বাংলাদেশের না খেলায় ক্রিকেটপ্রেমীরা কিছুটা হতাশ হলেও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপস করতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে শুরু থেকেই নিজেদের দাবিতে অনড় ছিল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। একই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে সরকার থেকে দেওয়া হয়েছিল নির্দেশনা।
বিসিবির এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়েছে ক্রিকেটপাড়া থেকে সাধারণ মহল। বেশিরভাগই অবশ্য বোর্ডের পক্ষে দাঁড়িয়েছে। সরকার কিংবা বিসিবির সাফ কথা, আগে নিরাপত্তা। এর বাইরে আরও কয়েকটি কারণ আছে, যেগুলো সরকার ও বিসিবিকে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এনজে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৬কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত