প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৪:২৯ পিএম

বাহরাইন ভিত্তিক ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ক মানদন্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-আওফি’র ফেলোদের সংগঠন বাংলাদেশ আওফি ফেলোজ ফোরাম-বাফ-এর তৃতীয় ইসলামি অর্থায়ন সম্মেলন ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার মিরপুরের বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক নুরুন নাহার ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়রা আজম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আওফির মহাসচিব ওমর মোস্তফা আনসারী, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও স্পন্সর প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী মাহমুদ হোসাইন।

বাফ-এর সভাপতি ও বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মোহাব্বত হোসাইন সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। সম্মেলনের আহবায়ক ও ইস্টার্ণ ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মিজানুর রহমান এতে ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘বাফ-আবাবিল ইসলামিক ফাইন্যান্স কনফারেন্স ২০২৩’ শিরোনামে এ সম্মেলনে বাংলাদেশে আওফির ২৫০ জন ফেলোসহ দেশীয় ও আন্তর্জাতিক মোট ৩০০ জন ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইসলামিক ব্যাংকিং খাতে অসামান্য অবদান রাখার জন্য সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন আহমেদ-কে বাফ-এম আজিজুল হক অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয় এবং সিএসবিআইবি-কে বাফ-শাহ আব্দুল হান্নান অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশে আওয়াফী মানদন্ড ও ইসলামিক অর্থায়ন বিষয়ক শিক্ষা প্রচারে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটেগরিতে ছয় জনকে বাফ অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

এসময় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের পথিকৃৎ এম. আজিজুল হক-এর সংকলনগ্রন্থ ‘বাংলাদেশ মার্চেস টুয়ার্ডস ইসলামিক ব্যাংকিং’-সহ ইসলামী ফিনটেক, ইসলামী ব্যাংকিং ও অর্থব্যবস্থার উপর রচিত আরো তিনটি মৌলিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনায় দেশীয় ও আন্তর্জাতিক ইসলামিক ব্যাংকিং ও অর্থায়ন বিশেষজ্ঞ ও পেশাজীবীগণ অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়াল সরকার ও বিশিষ্ট শরীআহ বিশেষজ্ঞ মাওলানা শাহ ওয়ালীউল্লাহ।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...